ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ।
মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়।।১
সঞ্জয় উবাচ
দৃষ্টা তু পাণ্ডবানীকং ব্যুঢ়ং দুর্যোধনস্তদা।
আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ।।২
অনুবাদ: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন সঞ্জয়কে,
পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার
পুত্রগণ ও পাণ্ডুপুত্রগণ এক হইয়া কি করিলেন?১
পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণামাচার্য মহতীং চমুম্।
ব্যুঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা।।৩
অত্র শূরা মহেম্বাসা ভীমার্জুনসমা যুধি।
যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ।।৪
ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান।
পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ।।৫
যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান্।
সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথাঃ।।৬
অনুবাদ: সঞ্জয় বলিলেন, এই কথা রাজা দুর্যোধন
পাণ্ডব সৈন্য-দিগকে ব্যূহকারে সজ্জিত দেখিয়া
দ্রোণাচার্য সমীপে গিয়া বলিলেন। ২
অনুবাদ: গুরুদেব, দ্রুপদপুত্র আপনার
ধীমান শিষ্যদ্বারা ব্যূহবদ্ধ পাণ্ডব দিগের
এত বড় সৈন্যদল দেখুন। ৩
অনুবাদ : বহু বীরপুরুষ এই সেনার মধ্যে
ভীমার্জুনের সমকক্ষ রহিয়াছে। সাত্যকি,
বিরাট মহারথ দ্রুপদ সকলেই ইহারা মহারথী।৪
অনুবাদ: ধৃষ্টকেতু, চেকিতান বীর্যবান,
কাশীরাজ, কুন্তিভোজ পুরুজিৎ, নরশ্রেষ্ঠ শৈব্য।৫
অনুবাদ: যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা,
সুভদ্রা-পুত্র, দ্রৌপদীর পুত্রগণ সকলেই ইহারা হলেন মহারথী। ৬
অস্মাকং তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম।
নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থং তান্ ব্রবীমি তে।।৭
ভবান্ ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ।
অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তির্জয়দ্রথঃ।।৮
অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্তজীবিতাঃ।
নানাশস্ত্রপ্রহরণাঃ সর্বে যুদ্ধবিশারদাঃ।।৯
অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম্।
পর্যাপ্তং ত্বিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতম্।।১০
অনুবাদ: হে দ্বিজশ্রেষ্ঠ, সকল সৈন্যদের মধ্যে
যে সকল প্রধান সেনানায়ক আছেন তাঁহাদিগকে
অবগত হউন। তাঁহাদিগের নাম বলিতেছি
আপনার সম্যক্ অবগতির জন্য। ৭
অনুবাদ: আপনি, ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপ,
অশ্বত্থামা, বিকর্ণ, সৌমদত্তপুত্র এবং জয়দ্রথঃ।৮